ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

নাটোরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  4:48 PM

news image

নাটোরে ট্রেনে কাটা পড়ে আমজাদ মোল্ল্যা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর শহরের জংলী রেল গেটের অদূরে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। মৃত আমজাদ মোল্লা নাটোর সদর উপজেলার সিংহারদহ পূর্বপাড়া মহল্লার মৃত মকসেদ মোল্ল্যার ছেলে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বিকেলে আমজাদ মোল্ল্যা বাড়ি থেকে রেল লাইন ধরে পায়ে হেটে শহরের দিকে যাচ্ছিলেন। পথে জংলী রেলগেটের অদূরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি ছিন্নবিচ্ছিন্ন হয়ে মারা যান। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরই মৃতের স্বজনরা এসে মরদেহটি তাদের বাড়িতে নিয়ে যায়। তারা ঘটনাটি সান্তাহার জিআরপি পুলিশকে জানিয়েছেন। তারা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম