ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নাটোরে চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৫,  11:07 AM

news image

নাটোর সুগার মিলস লিমিটেডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে মুখোশধারী ডাকাতরা নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে। শনিবার (২ আগস্ট) রাত দেড়টা থেকে রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টিপাতের মধ্যে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এ সময় ১২ জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে জিম্মিদের হাত-পা বেঁধে পালিয়ে যায়। ভোর সাড়ে ৪টার সময় নিরাপত্তা প্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় তারা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকলাছুর রহমান বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে দেখছি। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কত যন্ত্রাংশ লুট হয়েছে বা কী কী লুট হয়েছে। নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কারখানার ভেতরে ও বাইরে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, বড় ধরনের লুটপাট হয়েছে। তালিকা প্রস্তুতের কাজ চলছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম