ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নাজিরপুরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২৪,  7:54 PM

news image

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল ফকিরের পুত্র ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত মাস্টার মো. ইউনুস হাওলাদারের ছেলে ও চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে মো. কামরুজ্জামান গাজী (৫২), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গির আলম গাজী (৫০)। গ্রেপ্তার আবুল বাশারের ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা মো. নাইম হাওলাদার জানান, তার পিতা দীর্ঘ দিন ধরেই অসুস্থ। প্রায় সারাদিন ঘরে শুয়ে থাকেন। পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, গ্রেপ্তাররা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম