ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২৫,  10:27 PM

news image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ও জেঠাতো ভাই-বোন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়ার হাফেজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের আহসানের মেয়ে সাদিয়া (৩) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান (২)। জানা যায়, সকালে দুই শিশু বাড়ির পাশেই খেলা করছিল। পরিবার-পরিজনেরও ধারণা ছিল তারা আঙিনা বা বাড়ির ভেতরেই আছে। কিছুক্ষণ পর হঠাৎ তাদের দেখা না গেলে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। হঠাৎ দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার জুড়ে চলছে আহাজারি। স্বজনরা বলছেন, দুজনই ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল। তাদের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জেনেছি, শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম