ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

নাগেশ্বরীর চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা.

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  3:24 AM

news image

নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রাম নাগেশ্বরীর চরাঞ্চলে ভুট্টার চাষের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। নারায়ণপুরের চরাঞ্চলে কম খরচে অধিক লাভের আশায় এ বছর ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। এবারে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকেরা ভালো ফলনেরও আশা করছেন। উৎপাদিত ফসলের নায্যমূল্য পেলে ভুট্টা চাষে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে জানায় স্থানীয় কৃষকেরা। জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে ধান ও গম, ডাল, বাদাম, মিষ্টি কুমরা, কলাবাগান ও শাক-সবজির পাশাপাশি হাইব্রিড জাতের ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ভুট্টা চাষ করে চাষিরা ভবিষ্যতে লাভের স্বপ্ন দেখছেন। নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ীর চর রহমানের কুটি, সবুজ পাড়া,ইসলাম পুর,কালিগঞ্জ কুমেদপুর,  নারায়নপুরের চরঝাউকুটি, চর বারবিশ, অষ্টআশীরচর, মাঝিয়ালী, পাখিউড়া, আইড়মারী,  কালাইয়েরচর, চৌদ্দঘুড়িসহ চরাঞ্চলের ভুট্টা  চাষের মাঠ সবুজে ভরে আছে। কৃষক নুর ইসলাম জানান এই এলাকায় উন্নত জাতের ভুট্টার মধ্যে এনকে-৪০, এনকে-৪৬, এনকে-৪৮, এনকে-৬০ বারি ভুট্টা-৫ চাষাবাদ হয়। নারায়ণপুরের কৃষক শামসুল হক বলেন, এবারে ২ একর জমিতে ভূট্টা চাষ করেছি। কৃষি অফিসের সহযোগিতা পেলে আগামীতে আরও বেশি জমিতে ভুট্টা চাষ করব। এবারে ফলন বাড়বে বলে আশা করছি। অন্যান্য ফসলের চেয়ে চরাঞ্চলে অনেক বেশি ভুট্টা চাষ হয়েছে। এতে ধান চাষের চেয়ে খরচ কম,লাভ বেশী। কৃষক উৎপাদিত ফসলের নায্যমূল্য নিয়ে চিন্তা আছে। ভুট্টা চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অসহায় চাষিরা। ক্ষেতের ভালো অবস্থা দেখে তাদের মুখে হাসি ফুটেছে ।  উপজেলা স্থানীয় কৃষকরা জানায়, বালুচরে ডাল, বাদাম, মিষ্টি কুমরা, কলাবাগান ও শাক-সবজির পাশাপাশি ভুট্টাচাষের আগ্রাহ বাড়ছে চাষিদের। চলতি মৌসুমে ভুট্টাচাষে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বেরুবাড়ীর মজিবর জানায় নিজের চেষ্টায় এবারে সারে তিন বিঘা জমিতে ভুট্টা  চাষ করেছি। আগামীতে আরও বেষি চাষ করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম