ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

নাগেশ্বরীতে পানিতে ডুবে কৃষক নিখোঁজ উদ্ধার কাজ চলছে

#

২১ আগস্ট, ২০২৩,  4:22 PM

news image

নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী নেওয়াশী ফকিরের হাট এলাকায় পানিতে ডুবে এক কৃষক নিখোঁজের ঘটনা ঘটেছে। ২১আগস্ট দুপুর আনুমানিক ৩ঘটিকার সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় গোবর্ধনেরকুটি ফকির টাড়ী গ্রামের আব্দুস শাফি (৭০) সারাদিন রোয়া ধান নিরানীর কাজ শেষে ঘাসের বোঝা নিয়ে ফকিরের হাট বাজারের দক্ষিনের ব্রীজের প্রায় তিনশত গজ সামন দিয়ে নদীতে সাতার দিয়ে পার হওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর আব্দুস আর ভেসে না উঠায় এলাকায় হই চই পরে যায়। প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘাসের বোঝাটি ব্রিজের ভাটিতে পাওয়া গেছে। পরবর্তীতে সংবাদ পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সন্ধান পাওয়া যায় নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম