ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নাঈমের জোড়া আঘাত, স্বস্তি টাইগার শিবিরে

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ মে, ২০২২,  6:23 PM

news image

ম্যাথিউসের সঙ্গে জুটি গড়ে বড় স্কোরের দিকে যাচ্ছিলেন দীনেশ চান্দিমাল। তাকে এলবির শিকার বানিয়ে ফেরানোর পর একই ওভারে ডিকওয়েলাকে বোল্ড করেন নাঈম হাসান। ১১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রানে লাঞ্চ বিরতিতে গেছে শ্রীলঙ্কা।  শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০ রান অন্যদিকে ৪০০ রানে লঙ্কানদের আটকে রাখার পরিকল্পনা নিয়ে মাঠে নামে দুই দল। কিন্তু প্রথম সেশনে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে বড় স্কোরের পথে শ্রীলঙ্কা।

প্রথম দিন সফরকারীদের পথ দেখানো ম্যাথিউস দ্বিতীয় দিনেও দাপট ধরে রেখেছে। ১৪৭ রানে ব্যাট করছেন তিনি। অথচ দিনের চতুর্থ ওভারেই তাকে ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের ভুলে সেই সুযোগ হারিয়ে হতাশায় পুড়তে হলো মুমিনুলদের। ৯৪তম ওভারে খালেদের বল ম্যাথিউসের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে। কিন্তু বাংলাদেশের দলের কেউই সেটি বুঝতে পারেনি। বোলার খালেদও কোনো আবেদন করেনি। অথচ জোড়ালো আবেদন করলেই ম্যাথিউসকে সাজঘরে পাঠানো যেত। কিন্তু হেলায় সেই সুযোগ হারিয়েছে স্বাগতিকরা। প্রথম সেশনে কেবল দুটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তরুণ স্পিনার নাঈম হাসান ফিরিয়েছেন দিনেশ চান্দিমালকে। ৬৬ রানে তার প্রতিরোধ ভেঙেছেন নাঈম। এরপর ব্যাট করতে নামা নিরোসান ডিকওয়েলাকেও আউট করলেন নাঈম। হতাশার সেশনের শেষ দিকে এসে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বড় স্বস্তিই দিলেন তরুণ এই স্পিনার। প্রথমদিন ২৫৮ রান নিয়ে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। ১১৪ রান নিয়ে সেঞ্চুরিয়ান ম্যাথিউস ও তার সঙ্গী চান্দিমাল অপরাজিত ছিলেন ৩৪ রানে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম