ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

নাইজেরিয়ায় ১১ কৃষককে গলা কেটে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন, ২০২৩,  8:07 PM

news image

নাইজেরিয়ায় সন্ত্রাসীরা একটি কৃষি খামারে ঢুকে ১১ কৃষককে গলা কেটে হত্যা করেছে। শনিবার (১৭ জুন) ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার বরনো প্রদেশের কুয়াইয়ানগিয়া এলাকায় একটি কৃষি খামারে ঢুকে ১১ কৃষককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী। স্থানীয় মিলিশিয়া বাহিনীর নেতা বাবাকুরা কুলো এএফপিকে বলেন, সন্ত্রাসীরা ১১ কৃষককে জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। এরপর পিছমোড়া করে হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। আরেক মিলিশিয়া নেতা উমার আরি দাবি করেন, বোকো হারামের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।কেউ যেন বুঝতে না পারে সেজন্য তারা বন্দুক ব্যবহার করেনি। হত্যার পর মরদেহগুলো তারা খামারেই ফেলে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম