ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:36 AM

news image

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ঝামফারাতে নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। শনিবার সকালে গুম্মি শহরের কাছে কৃষি জমিতে পৌঁছানোর জন্য ৭০ জন কৃষক কাঠের একটি নৌকায় করে নদী পাড়ি দিতে গেলে সেটি ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার তিন ঘণ্টা পর ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  উদ্ধারকারী দলকে নেতৃত্ব দেয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, এ নিয়ে গুম্মিতে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল। তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে তাদের খুঁজে পাওয়া যাবে।  স্থানীয় শাসক বলেন, প্রতিদিন প্রায় ৯০০ কৃষক নদী পাড়ি দিয়ে তাদের কৃষি জমিতে যায়। কিন্তু নদীতে পাড় করতে মাত্র দুটি নৌকা কাজ করে। ফলে উপচে পড়া ভিড়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে।  সূত্র: রয়টার্স 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম