ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেলো ১৬ জনের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৪,  11:18 AM

news image

উত্তর-মধ্য নাইজেরিয়ায় শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকা ডু্বে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, নাইজার রাজ্যের জরুরি সংস্থার প্রধান আবদুল্লাহি বাবা আরাহ বলেন, নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। স্থানীয় সময় মঙ্গলবার (১ অক্টোবর) তারা মুসলিমদের মাওলিদ উৎসব উদযাপন করতে যাচ্ছিলেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোকওয়ার কাছে গাবাজিবো কমিউনিটিতে নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। সে সময় ওই নৌকায় প্রায় ৩০০ যাত্রী ছিল। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তিনি উল্লেখ করেননি। দুর্ঘটনার পর স্বেচ্ছাসেবক এবং ডুবুরিরা প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু হুসেইনি এএফপিকে বলেন, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী এবং ১৪ জন পুরুষ। তিনি বলেন, আরও লোকজনকে উদ্ধারের চেষ্টা করছি আমরা। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম