ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নরসিংদীর-৩ শিবপুরে ভোট কেন্দ্রে হামলা-ভাংচুর ও ব্যালট পেপার ছিনতাই

#

০৭ জানুয়ারি, ২০২৪,  9:56 PM

news image

-প্রিজাইডিং অফিসারকে মারধোর, ভোট বাতিল কেন্দ্র স্থগিত, আটক ৮

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে দুলালপুর ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে হামলা ও ভাংচুর চালিয়েছে দুবৃত্তরা। এসময় ব্যালট পেপার ছিনিয়ে নেয়।এতে বাধা দিলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কে মারধোর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আসনার ও পুলিশ সদস্য পর পর ৬ রাউন্ড গুলির্বষন করেন। ওই সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে আইন শৃংখ্যলা বাহিনির সদস্যরা। হামলা ও ভাংচুরের পর কেন্দ্রের ভোট বাতিল করে কেন্দ্রটি স্থগিত ঘোষনা করেছে রিটানিং কর্মকর্তা। ঘটনার পর পরই নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম ও নরসিংদী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান সহ আইন শৃখংলার বাহিনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো: রেজাউল হাসান জানিয়েছেন, দুপুর ১টার দিকে ৫০ থেকে ৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ডুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। ওই সময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধোর ও ভাংচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেয়া হয়।

পরে পর পর ৬ রাউন্ড ফাঁকা গুলির্বষন করলে তারা পালিয়ে যায়। ওই সময় তাদের হামলা থেকে বাচতে আমরা দরজা বন্ধ করে দেই। এদিকে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দেয়া সহ অনিয়মের অভিযোগে শিল্পমন্ত্রী এড.নূরুল মজিদ মাহামুদ হুমায়নের ছেলে  ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মনজুরুল মজিদ মাহামুদ হুমায়ন সাদিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যদিকে নরসিংদী-২ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী রফিকুল আলম সেলিম নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ ভোট বর্জন করে সংবাদ সম্মেলন করেন। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, ব্যালট পেপার ছিনতাই কেন্দ্রে হামলা ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে মারধোরের অভিযোগে শিবপুরের দুলালপুরের ১টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে, একই সাথে ভিটি চিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি ভোট বাতিল করে কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। অন্যদিকে মনোহরদীতে ১টি কেন্দ্রসহ মোট ৩টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি সকল কেন্দ্রের পরিবেশ সুষ্ঠ আছে। সেখানে নিভিগ্নে ভোট গ্রহন চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম