ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

নরসিংদীর শিবপুরের অবৈধভাবে মাটি খনন করার অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা

#

০৭ মার্চ, ২০২৬,  4:54 PM

news image

নরসিংদী জেলা প্রতিনিধি: ০৪ঠা মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাতে  শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন খালপাড় এলাকা এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকে শিবপুর মডেল থানার সংঙ্গীয় ফোর্স সহকারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে  ১,০০০০০/- (এক লক্ষ টাকা)  জরিমানা করা হয়।আরেকটি অভিযানে ০২ টি  ড্রাম ট্রাক অবৈধভাবে মাটি কেটে তা  পরিবহণের প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে আটক করা হয় এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ -তে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) সর্বমোট ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা)  জরিমানা করেন  মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম। উপজেলা প্রশাসন, শিবপুর কর্তৃক অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম