ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজা সম্পন্ন

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২৫,  4:45 PM

news image

নরসিংদীতে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত বাবা-ছেলের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে শহরের গাবতলী এলাকার জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠে দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৭) ও তার ছেলে ওমর মিয়ার (১২) জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দেলোয়ারের ভাই জাকির হোসেনকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। জানাজার আগে রাত ১১টায় নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাদরাসা মাঠে আনা হলে স্বজন, সহকর্মী ও এলাকাবাসী ভিড় করেন। পুরো এলাকায় নেমে আসে শোক। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের জানান, ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছে এবং নিহত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে গাবতলীতে ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ওপর পড়ে দেলোয়ার, তার ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলেকে ঢামেকে পাঠানো হয়। পথে ওমর মিয়া মারা যায় এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম