ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

নরসিংদীতে নগদের কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৪,  6:48 PM

news image

নরসিংদীর রায়পুরায় নগদের দুইকর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এই ঘটনা ঘটে। গুলিতে আহতরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালি এলাকার চাঁন মিয়ার ছেলে মো: শাহিন মিয়া (২৫) এবং একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০)। জানা গেছে, প্রতিদিনের ন্যায় নগদের নরসিংদী ডিপো থেকে মোটরসাইকেলযোগে রায়পুরায় যাচ্ছিলেন শাহিন এবং দেলোয়ার। এসময় আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন বীজের কাছে পৌঁছালে অপর এক মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এরপর তাদের সঙ্গে থাকা ৬০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে নগদের দুই কর্মিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ বলেন, ধারণা করা হচ্ছে নরসিংদীর হেমন্দ্রসাহার মোড় নগদ অফিস থেকে বের হওয়ার পরই তাদেরকে লক্ষ্য করছিল ছিনতাইকারী চক্রটি। হাসনাবাদ এলাকা অতিক্রম করার সময় তাদের গতিরোধ করে গুলি ছুড়ে। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা।  নগদ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কাজ করছে পুলিশ, জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম