ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস

#

আইটি ডেস্ক

২৯ জুন, ২০২২,  10:26 AM

news image

বন্ধ হয়ে যাচ্ছে গুগলের অন্যতম চ্যাট অ্যাপ হ্যাংআউটস। আগামী নভেম্বর মাস থেকে এটি আর ব্যবহার করা যাবে না। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই তারা হ্যাংআউটসের ব্যবহারকারীদের চ্যাটে স্থানান্তর করবে। খবর দ্য ভার্জ'র। খবরে বলা হয়, যেসব ব্যবহারকারী এখনো মোবাইলে হ্যাংআউটস ব্যবহার করছেন, তারা এখন থেকে একটি নোটিফিকেশন পপ আপ দেখতে পারবেন। যেখানে তাদের দ্রুত সময়ের মধ্যে চ্যাট অ্যাপ বা জিমেইলের চ্যাট অপশনে স্থানান্তরের কথা জানাবে।

জুলাই পর্যন্ত জিমেইলের মাধ্যমে হ্যাংআউটস ব্যবহারকারীদের প্লাটফর্ম পরিবর্তনের জন্য কোনো চাপ দেবে না। নভেম্বর পর্যন্ত হ্যাংআউটসের ওয়েব ভার্সন চলমান থাকবে। প্রতিষ্ঠানটি জানায়, হ্যাংআউটসের ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে গুগল চ্যাটের ওয়েবপেজ নিয়ে যাওয়ার আগে এক মাস ব্যবহারকারীদের সতর্কবার্তা দেয়া হবে। কেউ যদি তখনো হ্যাংআউটস ব্যবহার করেন তাহলে সব কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে চ্যাটে স্থানান্তরের বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এছাড়া প্রতিষ্ঠানের টেকআউট সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তথ্য ডাউনলোড করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম