ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

নভেম্বরের ১৬ দিনে এলো ১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

#

১৮ নভেম্বর, ২০২৪,  4:48 PM

news image

চলতি নভেম্বর মাসের ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১২৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার ৬২ কোটি টাকা। রবিবার (১৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তথ্য বলছে, নভেম্বরের ১৬ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৬২৫ ডলার।  আর আগের মাস অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় আসে সাত কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ডলার। আগের বছরের নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ছয় কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার। এ হিসাবে আগের বছরের নভেম্বর মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। আবার আগের মাস অক্টোবরের চেয়ে কিছুটা কম এসেছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, নভেম্বরের ১৬ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৭ লাখ ডলার। কৃষি ব্যাংকের ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ১৪ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৩২ লাখ ২০ হাজার ডলার। নভেম্বরের ১৬ দিনে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ৩২ লাখ ৯০ হাজার ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত অক্টোবর মাসে দেশে বৈধপথে প্রায় ২৪০ কোটি (২ দশমিক ৪০ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছি‌লেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ২৮ হাজার ৭৪০ কোটি টাকা। অক্টোবরে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স আসে ৭ কোটি ৭৩ লাখ ডলার।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম