ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নবীনগরে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন ইব্রাহীম খলিল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৪,  7:42 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় মাদ্রাসা ক‍্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে সম্মাননা স্মারক ও সনদ উপহার গ্রহণ করলেন উপজেলার সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল। বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা স্মারক ও সনদ উপহার দেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে এ উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম