ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

#

১৮ এপ্রিল, ২০২৪,  2:42 PM

news image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে ব্রি ধান৯৬ এর ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জাফরপুরে এ উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ড. এন আই ভূঁইয়া, সাবেক মহাপরিচালক, ব্রি এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: শাহজাহান কবীর, মহাপরিচালক (গ্রেড-১), ব্রি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. আমিনুল ইসলাম, সিএসও এবং প্রধান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, ব্রি, কৃষিবিদ সুশান্ত সাহা, উপ-পরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া, কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, মোঃ আবু মুছা, চেয়ারম্যান, ইব্রাহিমপুর ইউনিয়ন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ড. মো: রফিকুল ইসলাম, সিএসও এবং প্রধান, ব্রি কুমিল্লা।  অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন ও ফসল কর্তন উৎসব উদ্বোধন করেন। অভিজ্ঞতা ও মাঠ পর্যবেক্ষণের উপর কৃষকদের মতামত প্রদান করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড. শাহজাহান কবির জানান, সরকার উৎপাদনবৃদ্ধির লক্ষ্য নতুন জাত আবাদে কৃষকদের উৎসাহিত করেছে। আমাদের নতুন জাত গুলো ফলন বিঘা প্রতি ৩০ থেকে ৩২ মণ। কৃষকদের মাঝে এই বীজ দ্রুত জনপ্রিয় করতে সমলয় আকারে সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য যে, হাওরে ব্রিধান ২৮ গত দুই বছর ধরে রোগ বালাইয়ে ফলন অনেক কমে যাওয়ায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, চলতি মৌসুমে বোরোধানের নতুন জাত সম্প্রসারণে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা এবং উপজেলা কৃষি অফিস জাফরবিলে শতাধিক কৃষকের মাঝে ব্রিধান ২৮ পরিবর্তন করে ব্রিধান ৯৬, ব্রিধান ৮৮, ব্রিধান ১০৪ বীজ এবং সার দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম