ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ

নবীনগরে আলীয়াবাদ মধ‍্যপাড়া ছাত্র সমাজের উদ‍্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

#

১১ আগস্ট, ২০২৪,  11:33 PM

news image

ইব্রাহীম খলিল: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন প্রজন্মের জয় হওয়ায় উজ্জীবিত ছাত্র সমাজ। সে জন্য সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন এলাকায় পৃথকভাবে রাস্তা ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পৌরসভাধীন আলীয়াবাদ মধ‍্যপাড়া ছাত্র সমাজের উদ‍্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বের দেয়াল ও দেয়াল সংলগ্ন রাস্তার দীর্ঘদিনের স্তুপকৃত ও জমানো ময়লা আবর্জনা পুড়িয়ে পরিষ্কার করছে শিক্ষার্থীরা। এ কাজে উৎসাহ দিতে এলাকার সাধারণ মানুষদেরকেও অংশগ্রহণ করতে দেখা যায়। শিক্ষার্থীরা জানায়, নতুন বাংলাদেশের রূপকার আমরা তরুণ শিক্ষার্থীরা। একটি পরিছন্ন বাংলাদেশ বিনির্মাণে আমরা এ কাজে অংশ নিয়েছি। দেয়াল পরিষ্কারের পর   ছাত্র আন্দোলনের স্মৃতি ধরে রাখতে দেয়াল চিত্রায়িত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম