ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন’র সৌজন্য সাক্ষাৎ

#

১৮ জানুয়ারি, ২০২৪,  3:34 AM

news image

আবুল হোসেন বাবলুঃ বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গত ১৪ জানুয়ারি এক সভায় নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেডারেশনের নেতারা। আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরীর পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উচ্চশিক্ষা নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী মনোযোগ সহকারে শিক্ষকদের বক্তব্য শোনেন এবং সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে নিয়মের মধ্যে থেকে সমাধানের পথ খুঁজবার  আশ্বাস দেন।  সভায় নেতৃবৃন্দ পি.এইচ.ডি ইনক্রিমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনে শিক্ষামন্ত্রী মহোদয়ের আশু উদ্যোগ কামনা করেন। এসময় নতুন শিক্ষামন্ত্রী আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সারথী হতে আহবান জানান এবং ফেডারেশনের কার্যকরী কমিটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে সমন্বয় করে একটি কনফারেন্স আয়োজনের পক্ষে মত দেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম