ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪

নতুন মামলায় গ্রেপ্তার মোজাম্মেল বাবু, ফারজানা রুপা ও শাকিল আহমেদ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২৫,  7:14 PM

news image

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এরমধ্যে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুকেও।  বুধবার (১৬ এপ্রিল) ৯টা ৫০ মিনিটে কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তাদের হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে বিচারক সেটি মঞ্জুর করেন। গত ১৬ সেপ্টেম্বর সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল হক বাবুকে আটক করা হয়। পরের দিন রাজধানীর ভাসানটেক এলাকায় ফজলু হত্যা মামলায় তাকে ৭ দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি। এর আগে, ২১ আগস্ট ফারজানা রুপা ও শাকিল আহমেদকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।  মোজাম্মেল বাবু, ফারজানা, শাকিলের মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউ বাজারে আন্দোলনে অংশ নেন ইমরান হাসান নামে এক ব্যক্তি। এদিন দুপুর ১টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কোহিনূর আক্তার গত ৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৭ জনকে এজাহারনামীয় আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। ফারজানা রুপা ও শাকিল আহমেদের মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় আন্দোলনে অংশ নেন মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী সৈয়দ মুন্তাসির রহমান। এদিন দুপুরে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা সৈয়দ গাজিউর রহমান ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনকে এজাহারনামীয় আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম