ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

নতুন বছরের শুরুতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২৩,  1:54 PM

news image

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ১১ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূর্যের ঝলমলে রোদ ও উষ্ণতার মধ্যেও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৯-৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। জানুয়ারির শুরুর দিকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যা সোমবার ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশের কোথাও বৃষ্টি হয়নি। ঢাকার আকাশ সোমবারের মতো আজকেও মেঘলা রয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেছেন, আগামী তিন দিন আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনে ঠাণ্ডা এবং রাতে তুলনামূলক গরম অনুভূত হচ্ছিল। এখন আর তেমন থাকবে না, তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। তবে কুয়াশাসহ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তিনি আরও বলেন, আগামী ২৯ থেকে ৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। জানুয়ারির শুরুর দিকে শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। তবে শৈত্যপ্রবাহ আসতে আরও একটু দেরি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম