ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

নতুন নেতৃত্ব নির্বাচনে ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:56 AM

news image

নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী ৩০ নভেম্বর ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম।  শুক্রবার দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এ সভায় ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করার সিদ্ধান্ত হয়েছে। সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন। এর আগে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন, অপর অংশের নেতৃত্ব দেন মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে প্রায় চার বছর পর গত ২৮ আগস্ট আবারও এক হওয়ার ঘোষণা দেয় দুই অংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম