ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাণিসম্পদের ৮৫ শতাংশ ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে গবেষণা বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু ইয়াবার চালান নিয়ে বিরোধ, চারজনকে ধরে নির্যাতন; নিহত ২ আগামী বছর ঈদ ও পূজায় কত দিন ছুটি, জানা গেল ৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল ৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট, ২০২৬,  5:16 PM

news image

ম্যাচে সময় অপচয় ঠেকাতে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শাস্তি পেলেন নেইমার জুনিয়র। তবে এতে তার ব্যক্তিগত কোনো দায় ছিল না; বরং নিয়মের জটিল ফাঁদেই আটকে যান সান্তোসের অধিনায়ক।


নতুন নিয়ম অনুযায়ী, মাঠে যদি গোলরক্ষকের চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে খেলা শুরুর পর আউটফিল্ডের যেকোন একজন ফুটবলারকে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সেই ফুটবলার কে হবেন, তা ঠিক করে দেবেন কোচ।


এটি ঠিক করার জন্য কোচের কাছে থাকবে ১০ সেকেন্ড সময়। এর মধ্যে বাইরে পাঠানো ফুটবলার ঠিক করতে ব্যর্থ হলে, বাধ্যতামূলকভাবে অধিনায়ককে ১ মিনিটের জন্য বাইরে থাকতে হবে। এই নিয়মেই মূলত ১ মিনিট বাইরে থাকতে হয়েছে নেইমারের।    


ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে নতুন করে শুরু হয়েছে এই নিয়ম। আপাতত নিয়মটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। পরে পর্যালোচনার পর স্থায়ীভাবে গ্রহণ করা হতে পারে সময়ক্ষেপণ এড়ানোর এই নিয়ম।


ব্রাজিলের সিরি আ'তে নিজেদের সবশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয় পায় সান্তোস। এদিন ম্যাচ চলাকালেই প্রাথমিক শুশ্রূষা নিতে হয় দলের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের।


পুনরায় খেলা শুরুর আগে ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়ের নাম ঠিক করতে পারেননি সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল (কুচা নামে পরিচিত)। ফলে বাধ্যতামূলকভাবে অধিনায়ক নেইমারকে চলে যেতে হয় মাঠের বাইরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম