ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার! ডিজিটাল সিটিতে অ্যানালগ ট্রাফিক টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’ অক্টোবর মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু আজ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

নতুন জীবনে সবার দোয়া চাইলেন অপু বিশ্বাস

#

বিনোদন প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  9:35 PM

news image

ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস শুরু করলেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। পর্দায় এতদিন দর্শক তাকে নায়িকা হিসেবে দেখলেও এবার প্রযোজক হিসেবে হাজির হচ্ছেন তিনি। ২০২১-২২ অর্থবছরে ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমা সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটি নির্মাণের জন্য নায়িকাকে চেক তুলে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বুধবার (২০ জুলাই) সিনেমাটি নির্মাণের জন্য প্রথম দফার চেক তুলে দেয়া হয় অপু বিশ্বাসকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব চেক তুলে দেন অভিনেত্রীকে। নায়িকা এদিন জানিয়েছেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই তাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’ সিনেমাটি নির্মাণ করা হবে ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’ এর ব্যানারে। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। তবে এতে কোন শিল্পীরা অভিনয় করবেন, তা এখনই প্রকাশ করতে চান না নায়িকা অপু বিশ্বাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম