ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

নকলায় বৃষ্টির প্রত্যাশায় ব্যাঙের বিয়ে! দেখতে মানুষের ঢল

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২৩,  9:36 PM

news image

কয়েকদিন যাবৎ তীব্র গরমের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে জন জীবনে দেখা দিয়েছে নাভিশ্বাস। এমন খড়ায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে-সেই আদি বিশ্বাস থেকেই শেরপুরের নকলা উপজেলার পূর্ব টালকি বেনজির মেম্বারের বাড়ি ও বড় পাগলা গ্রামে নায়েবের বাড়িতে আয়োজন করা হয় ব্যাঙের বিয়ে। বরের নাম মেঘ আর কনে বৃষ্টি। দুজনে মিলে মেঘবৃষ্টি। গতকাল বুধবার (০৭ জুন) বিকেলে ছিলো মেঘবৃষ্টির বিয়ে, যেখানে এ বর কনেকে দেখতে ভিড় জমায় উৎসুক মানুষজন। তাদের যেন আগ্রহের শেষ নেই। আর হবেই বা না কেন! এ তো ব্যাঙের বিয়ে বলে কথা। জানা যায়, অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে প্রথমে শিশুরা বৃষ্টির জন্য ব্যাঙের এই ধরনের বিয়ের আয়োজন করে। পরে তা উৎসবে রূপ নেয় যেখানে বড়রাও এতে যোগ দেন। গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি ধরে রাখতেই তাদের এ আয়োজন। তাদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়।  স্থানীয় টালকি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন জানায় এ বিয়েকে কেন্দ্র করে গ্রামের ঘরে ঘরে তোলা হয়েছে চাল, ডাল, তেল, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন ইত্যাদি। পরে আয়োজন করা হয় খানাপিনা ও অনুষ্ঠানের। আয়োজন দেখতে আসা নকলা শহরের বাসিন্দা নূর হোসেন বলেন, ব্যাঙের বিয়ের কথা ছোটবেলা বড়দের মুখে শুনেছি। কিন্তু বাস্তবে কখনো দেখিনী। তাই খবর পেয়ে দেখতে আসলাম চমৎকার লেগেছে এ আয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম