ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

#

২০ জুলাই, ২০২৩,  5:33 PM

news image

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী রেজাউল করিমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এরআগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল করিম পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্বামী রেজাউল করিম বাড়িতে এসে তার স্ত্রী ফৌজিয়া বেগম (৩৮) এর সাথে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ঝগড়া শুরু করে। ঝগড়ার সময় রজাউল ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়িভাবে  তার স্ত্রীকে মারতে থাকে এবং একপর্যায়ে ঘর থেকে চাকু এনে হত্যার উদ্দেশ্যে পেটে চাকু ঢুকিয়ে বের হয়ে যায়। এতে ফৌজিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার ছেলে-মেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানেই ৩দিন চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই সকালে ফৌজিয়া বেগম মারা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা, এ ঘটনায় নিহত ফৌজিয়া বেগমের বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে গ্রেফতার রেজাউলের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই একপর্যায়ে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম