ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় শীতের হিমেল হাওয়ায় কাবু জনজীবন

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২৪,  5:05 PM

news image

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। কুয়াশার দাপটও বেড়েছে। বইছে উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে কয়েক দিন ধরে দেরিতে সূর্যের দেখা মিলছে। তাপমাত্রার পারদ ১২ থেকে ১৩ এর ঘরেই থাকছে। হঠাৎ শীতের এমন প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে সূর্যের দেখা মিললেও খুব একটা প্রখরতা নেই। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৪ কিলোমিটার। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম