ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মার্চ, ২০২২,  1:53 PM

news image

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাসের চালকসহ অনন্ত ১০-১৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বদলগাছি-নজিপুর সড়কের মহাদেবপুর থানাধীন পয়নারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বদলগাছি উপজেলার সোহসা গ্রামের জিতু পাহানের ছেলে শ্রী সিরিজ পাহান (৩৫), একই গ্রামের আব্দুল জব্বার এর ছেলে আব্দুর রশিদ(৩৭) ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১২ বছরের এক শিশু। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহামুদ দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান,

যাত্রীবাহী বাস ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন থেকে যাত্রী নিয়ে পত্নীতলার নজিপুর-মাতাজি-বদলগাছি হয়ে নওগাঁ বালুডাঙ্গা আসছিল। পথিমধ্যে নজিপুর - বদলগাছি সড়কের মহাদেবপুরের পয়নারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচে ক্যানেলে পড়ে যায়। অপরদিকে বাসটি একটি আম গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর, হাসপাতালে নেওয়ার পথে এক যাত্রীর এবং অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহামুদ বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহতরা বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম