ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

নওগাঁয় বজ্রপাতে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৩,  11:15 AM

news image

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দোয়ার পাল গ্রামে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন- একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)। আজ সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার ভোরে নিহত আব্দুল জব্বার ও আহত দুই যুবকসহ আরও অনেকে পূর্ণভবা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার পথে গোয়ালদহ নামক স্থানে পৌঁছালে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আব্দুল জব্বার ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বজ্রপাতে একজনের মৃত্যু কথা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম