ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নওগাঁয় দুই মাথা–তিন হাতওয়ালা এক নবজাতকের জন্ম

#

২৯ নভেম্বর, ২০২৫,  11:31 AM

news image

জেলা প্রতিনিধি: নওগাঁয় বিরল শারীরিক গঠনের এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা ও তিন হাতওয়ালা একটি নবজাতকের জন্ম দেন আরিফা নামে এক গৃহবধূ। জন্মের খবরে হাসপাতালে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।হাসপাতাল সূত্র জানায়, জন্মের পর নবজাতককে অত্যন্ত জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির দেহে বিরল ধরনের জন্মগত বিকৃতি থাকায় শারীরিক বিভিন্ন অঙ্গের সঠিক কার্যকারিতা পাওয়া যায়নি। সব চেষ্টা সত্ত্বেও জন্মের মাত্র এক ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়। আরিফা নওগাঁ সদর উপজেলার রকির স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, গর্ভাবস্থায় বেশ কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করা হলেও শিশুর এমন শারীরিক গঠন আগেই ধরা পড়েনি। হঠাৎ এমন অবস্থার ঘটনায় পরিবার-পরিজন শোকাহত হয়ে পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুই মাথা বা অতিরিক্ত অঙ্গসহ এ ধরনের শিশুর জন্ম সাধারণত বিরল জিনগত বা ভ্রূণ বিভাজন জনিত জটিলতার কারণে হয়ে থাকে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সঠিকভাবে বিভাজন না হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে। মর্মান্তিক এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে মানসিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হলেও চিকিৎসকরা এমন ঘটনার পেছনে কুসংস্কার নয়, বৈজ্ঞানিক ব্যাখ্যাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম