ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁয় জেঁকে বসেছে শীত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৩,  5:07 PM

news image

নওগাঁয় জেকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে জেলায় তাপমাত্রা নিম্নমুখী। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুল হক জানান- গতদিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী। গতকালও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ সকালে তা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঠান্ডা হিমেল বাতাস থাকায় সকলেই শীতে কষ্ট পাচ্ছে। তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। আর রোদের তাপ কম থাকায় ঠান্ডা বেশি পড়ছে। আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠা-নামা করতে থাকতে পারে বলে আশঙ্কা করছে বদলগাছি আবহাওয়া অফিস। শীতজনিত নানান রোগে হাসপাতালে ভীড় করছেন রোগীরা। এ ছাড়া ঠান্ডায় সময়মত কাজে যেতে না পাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন চাষীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম