ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২৪,  1:06 PM

news image

নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে। এ ছাড়াও নওগাঁ শহরের পল্লী বিদ্যুতের সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় ও সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে পল্লী বিদ্যুতের সামনে নিহত ওই ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে। নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক, রাতে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের মধ্যে চালকের নাম-পরিচয় পাওয়া গেলেও হেলপারের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা ঘাতক পিকআপটি আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম