ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

ধ্বংসাত্মক পথ বেছে নিলে বিএনপিকে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  3:02 PM

news image

বিএনপির শক্তিশালী বিরোধীদলে আবির্ভূত হওয়া এবং আন্দোলনের নামে তারা যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অল্প সময়ের মধ্যে বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হিসেবে আবির্ভাবের ঘোষণার প্রেক্ষিতে এই  হুঁশিয়ারি দেন তিনি। কাদের বলেন,

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধীদল ঘোষণায় তাদের শক্তিহীনতা দুর্বলতা অক্ষমতা ও দৈন্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে।’বিএনপি মহাসচিব নিজেই স্বীকার করেছে যে সংসদে কার্যত বিএনপি একটি শক্তিহীন ও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধীদলের অনুপস্থিতির কথার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়েই সেটাই প্রতীয়মান হয় যে বিএনপি আসলেই বর্তমানে শক্তিহীনতায় আছে।’ সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হলো জাতীয় সংসদ, এমন মনে করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, সেজন্য কোনো রাজনৈতিক দল শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক, কিন্তু বিএনপির এখন আসন সংখ্যা কত? আর সেটা দিয়ে বিএনপি কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা এখন জাতির সামনে পরিষ্কার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম