ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা কেনিয়ায় ইবোলায় প্রথম মৃত্যু, একই ফ্লাইটের ২৩ যাত্রীকে খুঁজছে কর্তৃপক্ষ চ্যাটজিপিটিতে পরিকল্পনা করে কানাডায় ৮ খুন, জড়িত সন্দেহে এবার মার্কিন নাগরিক গ্রেফতার নির্দেশ দিলেই বাজার দেখে লেনদেন করবে এআই চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দার চাঞ্চল্যকর অভিযান সাতসকালে খুলনা বিএল কলেজ গেটে গুলি, যুবক আহত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  4:30 PM

news image

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। আজ (সোমবার) সন্ধ্যায় আন্দামানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশিন’। খবর হিন্দুস্তান টাইমসের। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের জেরে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝড়োহাওয়াও। ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী আর কে জানামনি জানান,

বঙ্গোপসাগরের ওপরে তৈরি নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে। যাত্রাপথেই আরও শক্তি বাড়াবে নিম্নচাপটি। এর জেরে সকাল থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে। তিনি আরও বলেন, সোমবার সকালের মধ্যে বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ তৈরি হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তিও বাড়তে থাকবে, বিকালের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি আবহাওয়ার হঠাৎ কোনো বড় পরিবর্তন না হয়, তবে সন্ধ্যার মধ্যে তা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। এর আগে শনিবার বিকালে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল দক্ষিণ-পূর্ব আন্দামান সাগরের ওপরে অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগোতে শুরু করেছে; যা ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম