ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

ধুলিয়াখালে পণ্যবাহী ট্রাকে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২৩,  5:20 PM

news image

৭ম দফায় ডাকা বিএনপির অবরোধেল দ্বিতীয় দিনে হবিগঞ্জের ধুলিয়াখালে একটি পণ্যবাহি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখালে একটি পণ্যবাহি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ো ট্রাকটি পুড়ে গেছে। খবর পেয়ে র‍্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায়, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও র‍্যাব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে ততক্ষনে ট্রাকে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম