ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ভুয়া ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাইকারী সুমন গ্রেফতার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা মোটা চাল কেটে হচ্ছে মিনিকেট নাজিরশাইল ৭৬ রানে অলআউট ভারত ৭২ বছরের অপেক্ষার অবসান, আবেগে ভাসলেন সুইস কোচ ৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ না করার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৫,  2:58 PM

news image

এখন থেকে যাতে ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর ছবি ও নাম-পরিচয় আর প্রচার করা না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একইসঙ্গে ৪ মার্চ বরগুনায় ধর্ষণের কিশোরী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ভুক্তভোগীকে দেখাশোনা করার জন্য সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তাকে নিয়োগ করারও নির্দেশ দেওয়া হয়। এর আগে, গত ৪ মার্চ বরগুনায় সপ্তম শ্রেণিপড়ুয়া এক কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় কিশোরীর বাবা বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন।  এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোপ থেকে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই বাদীকে হত্যা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম