ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ধর্ম অবমাননা: পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২১,  2:41 PM

news image

ধর্ম অবমাননার আভিযোগে এক শ্রীলঙ্কান নাগরিককে বর্বরভাবে হত্যা করা হয়েছে পাকিস্তানে। পুলিশ বলছে, পিটিয়ে মেরে ওই লোকের দেহে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরবর্তী শিয়ালকোট শহরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ইসলামী আয়াতযুক্ত একটি পোস্টার ছিঁড়েছিলেন ওই শ্রীলঙ্কান নাগরিক। এমন অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলেছে উন্মত্ত জনতা। পরে তার দেহে আগুন দেওয়া হয়।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে জানিয়েছেন, ভুক্তভোগীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এ ঘটনা পাকিস্তানের জন্য লজ্জার।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগীর ওপর একদল জনতা আক্রমণ করছে। এসময় তারা ধর্ম অবমাননাবিরোধী স্লোগান দিচ্ছিলেন। আরেক ভিডিওতে দেখা যায়, তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এসময় ওই ব্যক্তির গাড়িও ভাঙচুর করা হয়। হামলাকারীদের কারও মধ্যেই পরিচয় গোপনের ইচ্ছা দেখা যায়নি, এমনকি কেউ কেউ জ্বলন্ত মরদেহের সঙ্গে সেলফিও তুলেছেন। জানা যায়, নিহত ব্যক্তির নাম প্রিয়ান্থা কুমারা। স্থানীয় একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন তিনি। স্থানীয় পুলিশ কর্মকর্তা ওমর সায়িদ মালিক জানান, কারখানার কর্মীরাই প্রিয়ান্থাকে পিটিয়ে গুরুতম জখম করেন, যার ফলে তার মৃত্যু হয়। এসময় কারখানায় ভাঙচুর ও রাস্তা বন্ধ করে দেয় উন্মন্ত কর্মীরা। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এই ঘটনার জেরে এক টুইটে ইমরান খান বলেছেন, শিয়ালকোটে কারখানায় ভয়াবহ হামলা এবং শ্রীলঙ্কান ব্যবস্থাপককে জীবন্ত পুড়িয়ে হত্যা পাকিস্তানের জন্য একটি লজ্জার দিন। আমি নিজে তদন্তের তত্ত্বাবধান করছি যেন কোনো ভুল না হয়। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে লঙ্কান গণমাধ্যম নিউজ ফার্স্ট জানিয়েছে, ঘটনায় দ্রুত ব্যবস্থাগ্রহণ ও সুবিচারের দাবি জানিয়েছে শ্রীলঙ্কা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম