ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

দ্রুতই সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: শিক্ষা উপমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  2:22 PM

news image


ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের চলমান সংষর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে এ সংঘাত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান মঙ্গলবার জাগো নিউজকে এসব কথা বলেছেন। মঙ্গলবার উপমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ অনেক জটিল পর্যায়ে চলে গেছে। আমরা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষক ও নিউমার্কেট পরিচালনা কমিটির সঙ্গে কথা হয়েছে। শ্রমিক ও ব্যবসায়ীদের মার্কেটের ভেতরে ঢুকিয়ে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে। পুলিশের সহায়তায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসের মধ্যে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, ঘটনাস্থলের চারপাশের বড় ভবনগুলোর উপর থেকে পাল্টাপাল্টি ইটপাটকেল ছোড়া হচ্ছে বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে। তবে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি। সবাই এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এদিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ীদের সঙ্গে সকাল ১০টার পর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ শিক্ষকরা এগিয়ে এলেও ইটপাটকেলের তোপে তারা কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানান উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল ইসলাম। তিনি বলেন, আমরা শিক্ষকরা সমবেত হয়ে নিউমর্কেট কমিটির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বের হলেও ব্যবসায়ী ও শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের কারণে সামনে আগানো সম্ভব হয়নি। ক্যাম্পাসে ফিরে আসতে বাধ্য হয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম