ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

দ্বিতীয় দফায় আজ মুক্তি পাচ্ছে চার ইসরায়েলি নারী সেনা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৫,  5:10 PM

news image

গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অধীনে দ্বিতীয় দফার জিম্মি মুক্তির অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ৪৭৭ দিন ধরে জিম্মি থাকা এই নারীরা হলেন- লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)। এদের মধ্যে প্রথম তিনজনের বয়স ২০ ও বাকি একজনের বয়স ১৯। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, এই চারজন সেই সাতজন নারী সেনার মধ্যে অন্তর্ভুক্ত, যারা ৭ অক্টোবর ২০২৩ হামাসের হামলায় নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে অপহৃত হয়েছিলেন। এর আগে অপহৃতদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়, এবং অপর একজনকে হত্যার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে পাঁচজন অপহৃত নারী সেনার মধ্যে আগাম বার্গার (২১) এখনও মুক্তির তালিকায় নেই। টাইমস অব ইসরায়েলের দাবি, এই মুক্তির তালিকা যুদ্ধবিরতির শর্ত আংশিক লঙ্ঘন করছে, যেখানে প্রথমে নারী বেসামরিক বন্দিদের মুক্তির কথা বলা হয়েছিল, এরপর নারী সেনারা, তারপর বৃদ্ধ এবং গুরুতর অসুস্থ বন্দিদের মুক্তির কথা উল্লেখ ছিল।  যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ, এই শর্ত লঙ্ঘনকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছে না এবং বন্দিদের গ্রহণে সম্মতি দিয়েছে। এছাড়া, মুক্তির জন্য নির্ধারিত ৩৩ জন বন্দির তালিকায় থাকা দুই নারী বেসামরিক বন্দির মধ্যে একজন, আরবেল ইহুদ (২৯), এখনো মুক্তি পাননি। ধারণা করা হচ্ছে, তিনি হামাস-সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কাছে বন্দি রয়েছেন। এ দিকে হামাস আশা করছে, ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যাদের মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত ও ৮০ জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে। চুক্তি অনুসারে, ইসরায়েল একেকটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, এখনও ইসরায়েল নিশ্চিত করেনি কোন বন্দির মুক্তি হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম