ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দ্বিতীয় টেস্ট: বড় চমক রেখে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৫,  4:43 PM

news image

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এরপরই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এ ছাড়া এখনও টেস্টে অভিষেক না হওয়া স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে রয়েছেন। বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই ম্যাচে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) মুখোমুখি হবে দুই দল। আগের ম্যাচের দলে যে একটি পরিবর্তন আসছে সেটি আগেই ধারণা করা হয়েছিল। কারণ নাহিদ রানা এই ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে যাবেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার তানভীরকে। এ ছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি ওপেনার জাকির হাসানের। আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছেন বিজয়। যিনি সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে আছেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম