ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলা ২ আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ

#

২০ ডিসেম্বর, ২০২৩,  8:19 PM

news image

ভোলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনা শুরু করেছেন ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের আওয়ামীলীগে মনোনীত প্রার্থী আলী আজম মুকুল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে বোরহানউদ্দিন বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার মার্কায় ভোট ও দোয়া কামনা করে লিফট বিতরণ করেন আলী আজম মুকুল। এ সময় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে লিফলেট বিতরণ অংশগ্রহণ করেন। নির্বাচনী কাজে ভোলা থেকে ফেরার পথে আলী আজম মুকুল এর জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন নূরননবী চৌধুরী শাওন। তিনিও (তজুমদ্দিন ও লালমোহন) ভোলা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী। নির্বাচনী প্রচারনায় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদদীন হায়দার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগের অংগসংঠনের নেতা ও কর্মীরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)। গত সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন। প্রতীক বরাদ্দের সঙ্গে গতকাল থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। নির্বাচনী প্রচারনা শেষ দিন আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম