ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

দৌলতিয়ায় যৌনপল্লির ওয়ার্ডরোব থেকে নারীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২৫,  4:53 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে তানিয়া আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রবিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামের দুলাল সরদারের মেয়ে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ছরোয়ার মন্ডলের বাড়ির ওয়ারড্রপ থেকে তার মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে এক বছর ধরে পল্লীর এই বাড়িতে যৌনকর্মী হিসাবে কাজ করতেন। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।   স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত অন্যান্য যৌনকর্মীদের সাথে কথা হয় তানিয়ার। সারাদিনে তানিয়াকে না দেখে অনেক খোঁজাখুজি করেন তার অন্য সহকর্মীরা। এক পর্যায় বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দেয় পল্লীর যৌনকর্মীরা। পরে ঘরের ভেতরে থাকা ওয়ারড্রবের তালা ভেঙ্গে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহতের ভাই বশির সরদার বলেন, আমি শুনেছি আমার বোনকে হত্যা করা হয়েছে। তবে কিভাবে হত্যা করা হয়েছে সেটা এখন পর্যন্ত বলতে পারছি না।  রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রামই এন্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মোবাইলের চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম