ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২৪,  11:10 AM

news image

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাতারপাড়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে আব্দুল হামিদ (৫০) ও নজরুল ইসলাম (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদ ও নজরুল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাজারে চায়ের দোকানে বসেছিলেন। আলাপ করছিলেন দেশের বর্তমান পরিস্থিতিতে স্থানীয় রাজনীতি ও এলাকার আধিপত্য নিয়ে। এ সময় অপর পক্ষের ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে হামিদ ও নজরুলসহ ৫ জন জখম হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে হামিদ ও নজরুল মারা যান। আহত বাকি তিন জনকে (জামাল হোসেন, হাসমত আলী ও আকবর হোসেন) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, দুই ভাইকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবির জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম