ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

দোলনার রশিতে গলায় ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৪,  4:51 PM

news image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তা মাস্টার বাড়ি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মো. লাবিব (৫) নামে এক বাকপ্রতিবন্ধী শিশু। মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেলতে গিয়ে দোলনার রশি তার গলায় পেঁচিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। লাবিবের খালু আকরামুল ইসলাম জানান, শিশু লাবিব জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী ছিল এবং কথা বলতে পারত না। ঘটনার সময় সে ভাড়া বাসার বারান্দায় দোলনায় খেলছিল। হঠাৎ দোলনার রশি তার গলায় পেঁচিয়ে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে পড়ে।  পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। লাবিবের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার হরিশচর গ্রামে। তার বাবা নুরুল আমিন একজন ইলেকট্রিক ব্যবসায়ী। লাবিব দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় সন্তান ছিল এবং পরিবারের সঙ্গে সাত রাস্তা মাস্টার বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম