ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দেড় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২৫,  4:50 PM

news image

চুয়াডাঙ্গার জীবননগরে ৯টি স্বর্ণের বারসহ মো. মোমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। উপজেলার ইসলামপুর সড়কের উপর থেকে মোমিনকে আটক করা হয়। আটক মোমিন একই উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে। রবিবার গভীর রাতে মহেশপুর ৫৮ বিজিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে ইসলামপুর মোড়ে অভিযান চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন মো. মোমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৮টি বড় স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়। বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলো পাচারকারী মোমিন। আটক মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম