ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৬,  10:37 PM

news image

যেভাবে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে, তাতে দেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে বলে মন্তব্য করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেছেন, চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি। এই নগরী হবে অর্থনীতির লজিস্টিক হাব। চট্টগ্রাম অর্থনৈতিক লজিস্টিক হাব হওয়ার সম্ভাবনা বাজেটে প্রতিফলন হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় ৬ শ একর জমিতে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। গত এপ্রিলে সরকারি দলের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো— ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, ক্রিয়েটিভ অর্থনীতি ও স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম