ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

দেশে বুস্টার ডোজের আওতায় ১ কোটি ৩৫ লাখ মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২২,  6:45 PM

news image

দেশে এখন পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ ৫১ হাজার ৯৫০ জন। শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৪৫ জন। দুই ডোজ নিয়েছেন ১১ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৪৪০ জন মানুষ। গত বছরের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ২১ হাজার ৪৪২ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৯ লাখ ২ হাজার ৫১৩ জনকে। এ ছাড়া দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৭০১ জন ভাসমান জনগোষ্ঠী টিকা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম