ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নিয়ন্ত্রণে পরামর্শক কমিটির ৫ সুপারিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  3:43 PM

news image

দেশে আবারও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ পাঁচটি সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোববার (১৮ সেপ্টেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৯তম সভা জুমের মাধ্যমে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে পাঁচটি সুপারিশ গৃহীত হয়।

১. সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা। হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

২. যারা করোনা টিকার প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

৩. বন্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা যথাসম্ভব ভার্চুয়ালি করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরিধান করা।

৫. বেসরকারি পর্যায়ে কোভিড পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম