ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেটাররা

#

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২১,  5:33 PM

news image

নামিবিয়া বিমানবন্দরে বাংলাদেশ নারী ক্রিকেট দল, ছবিতে জাহানারা আলমনামিবিয়া বিমানবন্দরে বাংলাদেশ নারী ক্রিকেট দল, ছবিতে জাহানারা আলম ‘জিম্বাবুয়ে ছাড়ছি, জানি না কখন আমার সুন্দর দেশ বাংলাদেশ পৌঁছাবো।’ গতকাল (২৮ নভেম্বর) সকাল ১০টায় নিজের একটা ছবিসহ ইন্সটাগ্রামে এমন পোস্ট দিয়েছেন জাহানারা আলম। আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে জিম্বাবুয়েতে বাতিল হয়ে গেছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের গৌরবে ভেসেছে বাংলাদেশ নারী দল। এমন অর্জনের আনন্দ উপভোগের সময় পাননি সালমা-রুমানারা। করোনার কারণে দ্রুততম সময়েই জিম্বাবুয়ে ছেড়েছেন নারী ক্রিকেটাররা। কিন্তু এখনো তাদের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। হারারে থেকে বাংলাদেশ নারী দল আফ্রিকার আরেক দেশ নামিবিয়ায় পৌঁছেছে গতকাল। দলের সঙ্গে থাকা বিসিবির উইমেন্স উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ জানিয়েছেন, নামিবিয়া থেকে ওমানে আসবে নারী দল। পরে ওমান থেকে ঢাকায় আসবে পুরো দল। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনিও। তবে বিসিবির কর্তাদের আশা, আগামীকাল মঙ্গলবার নিরাপদেই দেশে ফিরবে ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইতিহাস গড়া টাইগ্রেসরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম